শীত মৌসুমে পোশাকে চাই উষ্ণতা সাথে ফ্যাশন
শীত এর মৌসুম চলছে, বদলে যাচ্ছে প্রতিদিনের পোশাক। পোশাকের ধরন ও রঙেও পাওয়া যায় উষ্ণতা। প্রকৃতির রং কিছুটা রুক্ষ হলেও পোশাকের রঙে কিন্তু থাকে উৎসবমুখর। এ কারণে রঙিন পোশাক পরার মৌসুমও বলা যায় শীতকালকে।
এই সময় রাতের দিকে ঠান্ডার আমেজটা বেশি আর দুপুরের দিকে একটু কম। এ জন্য দুপুরের দাওয়াত বা বিকেলের আড্ডাতে পোশাকের রং কিছুটা ভিন্ন । ‘দুপুরের ছোট কোনো দাওয়াতে গোলাপি, ম্যাজেন্টা, লাল বা যেকোনো নিয়ন রঙের এমব্রয়ডারি বা খারি করা কুর্তা সুন্দর লাগবে। সে মোটা বা ভারী সুতি ও হাফ সিল্কের কাপড়ের পোশাক খুব ভালো লাগবে। সাদা রঙের খাদির সালোয়ার বা জিন্স এর সঙ্গে এমন কুর্তা সৌন্দর্য ও উষ্ণতা দুইই দেবে।
শীতের দিনে বেছে নিতে পারেন উজ্জ্বল ও গাঢ় রঙের নকশার করা পোশাক। গাঢ় নীল, ঘন সবুজ,কালো বা একরঙা ড্রেসের সঙ্গে হিজাব বা শালের পাশাপাশি ফুলের ছাপা নকশাও ফুটে থাকবে ড্রেসে। প্রকৃতির ধূসরতা কাটাতেই পোশাকের রংঢঙে এত কারসাজি করে থাকেন ফ্যাশন ডিজাইনারা।
ফ্যাশনের পাশাপাশি শীতের কাপড় এমন হওয়া উচিত যাতে প্রতিদিনের ব্যবহার ও যেকোনো অনুষ্ঠানে খুব সহজেই মানিয়ে যায়। শীতে জুট কটন ও সিল্কের ওপর ছাপা নকশার বিভিন্ন ধাঁচের কাটিংয়ের কুর্তার বেশ চল আছে। আধুনিকতা ও উষ্ণতা পুরোটাই এই পোশাক থেকে পাওয়া সম্ভব। নিয়ন কমলা, নিয়ন গোলাপি ও নিয়ন সবুজ রঙের শাড়ি, আনারকলি, টপ যেকোনো অনুষ্ঠান বা প্রতিদিনের ব্যবহারে মানানসই।
বছরের অন্যন সময়ে যে গাঢ় রং একেবারেই পরা হয় না সে রঙের পোশাকই শীতে দেবে উষ্ণতা। শীতের কাপড়ে সব থেকে বেশি ব্যবহার করা হয় গাঢ় নীল বা কালোর মতো জমকালো রং। রাতের বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে কালোর সঙ্গে উজ্জ্বল রং যেমন গোলাপি, লাল, ম্যাজেন্টা, মেরুন, নেভি ব্লু, গাঢ় সবুজ ইত্যাদি রঙের প্রিন্ট বা ভারী কাজ করা পোশাক দাওয়াতে এনে দেবে আভিজাত্য।
শীতে হালকা রঙের পোশাক মানানসই নয়, এক রঙা গাঢ় কাপড়ের পোশাক অনেক সময়ে ভালো দেখায় না। তাই চেক বা ব্লকের কাজ করা রঙিন ড্রেস ফ্যাশনের পাশাপাশি উষ্ণতা দেবে। কালো কাপড়ের ওপর গাঢ় নীল, বেগুনি রঙের চেক বা স্ট্রাইপ বেশ ভালো লাগে। এ ছাড়া ম্যাজেন্টা, হলুদ, কমলা রঙের ব্লকের পোশাকে উষ্ণতার সঙ্গে আসবে সজীবতা আর গাঢ় রঙের খাদি বা হাতের বুননে তৈরি মোটা সুতার কাপড়ও বেশ আরামদায়ক। এই কাপড়ের কটি, শাল, রঙিন স্কার্ফ শীতের ফ্যাশনে দেখাবে মুনশিয়ানা।
Comments
Post a Comment