শীত মৌসুমে পোশাকে চাই উষ্ণতা সাথে ফ্যাশন শীত এর মৌসুম চলছে, বদলে যাচ্ছে প্রতিদিনের পোশাক। পোশাকের ধরন ও রঙেও পাওয়া যায় উষ্ণতা। প্রকৃতির রং কিছুটা রুক্ষ হলেও পোশাকের রঙে কিন্তু থাকে উৎসবমুখর। এ কারণে রঙিন পোশাক পরার মৌসুমও বলা যায় শীতকালকে। এই সময় রাতের দিকে ঠান্ডার আমেজটা বেশি আর দুপুরের দিকে একটু কম। এ জন্য দুপুরের দাওয়াত বা বিকেলের আড্ডাতে পোশাকের রং কিছুটা ভিন্ন । ‘দুপুরের ছোট কোনো দাওয়াতে গোলাপি, ম্যাজেন্টা, লাল বা যেকোনো নিয়ন রঙের এমব্রয়ডারি বা খারি করা কুর্তা সুন্দর লাগবে। সে মোটা বা ভারী সুতি ও হাফ সিল্কের কাপড়ের পোশাক খুব ভালো লাগবে। সাদা রঙের খাদির সালোয়ার বা জিন্স এর সঙ্গে এমন কুর্তা সৌন্দর্য ও উষ্ণতা দুইই দেবে। শীতের দিনে বেছে নিতে পারেন উজ্জ্বল ও গাঢ় রঙের নকশার করা পোশাক। গাঢ় নীল, ঘন সবুজ,কালো বা একরঙা ড্রেসের সঙ্গে হিজাব বা শালের পাশাপাশি ফুলের ছাপা নকশাও ফুটে থাকবে ড্রেসে। প্রকৃতির ধূসরতা কাটাতেই পোশাকের রংঢঙে এত কারসাজি করে থাকেন ফ্যাশন ডিজাইনারা। ফ্যাশনের পাশাপাশি শীতের কাপড় এমন হওয়া উচিত যাতে প্রতিদিনের ব্যবহার ও যেকোনো অনুষ্ঠানে খুব সহজেই মানিয়ে যায়।...